আলহাজ্ব নুরুল হকের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল’র শোক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুল হকের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল’র শোক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এক শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নুরুল হক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সর্বদা রাজপথে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করেছেন।
তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনসহ দুঃসময়ে আওয়ামী পরিবারের একজন অগ্র সৈনিক ছিলেন নুরুল হক।
আলহাজ্ব নুরুল হকের মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয় বলে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলা নিউজ২৪




কোন মন্তব্য নেই
please do not enter any spam link in the comment box.