Header Ads



আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন'র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন'র উদ্যোগে আজিজুর রহমান আজিজ'র জন্মদিন উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ।

আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন'র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে আজিজুর রহমান আজিজ'র জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার সার্বিক ব্যাবস্হাপনায় আজ চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে অসহায় , হতদরিদ্র ও মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আজকের এই ইফতার সামগ্রী বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাবেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধরী সবুজ , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইব্রাহিম।

উক্ত এই ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.