Header Ads



আওয়ামী লীগের দুর্দিনের দুই তারকা নেত্রী নিলুফার কায়ছার ও জাহানারা আঙ্গুর -হাসান মনসুর

আওয়ামী লীগের দুর্দিনের দুই তারকা নেত্রী নিলুফার কায়ছার ও জাহানারা আঙ্গুর

আওয়ামী লীগের দুর্দিনের দুই তারকা নেত্রী

চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের দুর্দিনের দুই তারকা মহিলা নেত্রী,যারা মন প্রান উজাড় করে আওয়ামী লীগের জন্য ঝুকি নিয়ে কাজ করে গেছেন। একজন মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনে চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রনেতা মরহুমা জাহানারা আঙ্গুর,আরেকজন জনাবা নিলুফার কায়সার - যিনি ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পর হাল ধরেছিলেন চট্টগ্রামের মহিলা আওয়ামী লীগ সংগঠনে সাহসী এই দুই নারীনেত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা মরহুমা নিলুফার খান কায়ছার ছিলেন বনেদী সম্ভ্রান্ত পরিবারের সন্তান,জমিদার পরিবারের পুত্রবধু -- তারপরেও দেশ,আওয়ামী লীগ ও জনসেবার ব্রত নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে সপে দিয়েছিলেন।

আতাউর রহমান কায়সার


স্বামী চট্টগ্রামের কৃতি পুরুষ নন্দিত জননেতা মরহুম আতাউর রহমান কায়সার,বঙ্গবন্ধুর স্নেহভাজন মরহুম কায়সার আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। মরহুমা নিলুফার কায়সার ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রনেতা ছিলেন মরহুমা জাহানারা আঙ্গুর , তিনি ছিলেন স্বাধীনতার ঊষালগ্নে ও পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে চট্টগ্রামে জনপ্রিয় মহিলা সংগঠক । চট্টগ্রামের যে কয়জন নারী মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য অস্ত্র হাতে ট্রেনিং নিয়েছিলেন তিনি তাদের একজন। দীর্ঘকায় এই মহিলা নিজে দরাজ কন্ঠে শ্লোগান ধরতেন। 

স্বাধীনচেতা এই সংগ্রামী মহিলা মুক্তিযুদ্ধের সময় সাহসী ভুমিকা পালন করেন । মরহুমা জাহান আরা আঙ্গুর ছিলেন চট্টগ্রাম জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং চট্রগ্রাম জেলা মহিলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক । জাহানারা আঙ্গুরের স্বামী ছিলেন - মুক্তিযুদ্ধের বীর সংগঠকদের একজন মরহুম জাফর আহম্মদ সিএনসি।

জাফর আহম্মদ সিএনসি

১৯৭০-৮০ দশকে উচ্চ শিক্ষিত , স্মার্ট মহিলা হিসেবে তারা দুজনেই চাইলে ভালো চাকরী করতে পারতেন , সরকারী দায়িত্ব পেতে পারতেন, মরহুমা নিলুফার কায়সার  সমাজবিজ্ঞানে অনার্স ও এম, এ ডিগ্রী লাভ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর মরহুমা জাহানারা আঙ্গুর বাংলায় এম এ।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর রাজপথে এসে প্রতিবাদী মিছিলে শরীক হয়ে নারীদের উদ্বুদ্ধ করেছিলেন - এই দুই সাহসী মহিলা । মহান আল্লাহ এই দুই মহান মহীয়সী নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তাদের পবিত্র সৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ।

লেখক : হাসান মনসুর - সাঃ সম্পাদক (সাবেক) কোতোয়ালী থানা আওয়ামী লীগ-চট্টগ্রাম মহানগর।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.