Header Ads



মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রশিদের মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রীর শোক

 

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রশিদের মৃত্যুতে

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রশিদের মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী নওফেল এর শোক।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ৩১নম্বর আলকরণ ওয়ার্ডের সাবেক কমিশনার এম.এ রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, এম.এ রশিদ  স্বৈরাচার বিরোধী, বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন- সংগ্রামের অগ্র সৈনিক ছিলেন। তিনি একজন সুদক্ষ সংগঠক হিসেবে দলের দুঃসময়ে কর্মীদের সংগঠিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তার মৃত্যুতে আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগ একজন দক্ষ ও পরীক্ষিত নেতাকে হারালো।

শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.