Header Ads



আমার নামের আগে ‘ব্যারিস্টার’ টাইটেল ব্যবহার করবেন না - শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

 

আমার নামের আগে ‘ব্যারিস্টার’ টাইটেল ব্যবহার করবেন না

আমার নামের আগে ‘ব্যারিস্টার’ টাইটেল ব্যবহার করবেন না

নিজের নামের আগে ‘ব্যারিস্টার’ টাইটেল ব্যবহার না করার জন্য সকলকে অনুরোধ করেছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একাউন্টিং, বিলিং ও ম্যানেজমেন্ট সফটওয়্যার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, আমার নামের আগে আপনারা দয়া করে ব্যারিস্টার শব্দটি ব্যবহার করবেন না। আমি নিজেও কোনো কিছুতে ব্যবহার করি না এবং ব্যক্তিগতভাবে অনুৎসাহিত করি কারণ এটি একটি ঔপনিবেশিক টাইটেল। ইংল্যান্ডের প্রসিজুরাল আইনের উপরে একটা পোষ্ট গ্রেজুয়েট প্রশিক্ষণ যেটার সাথে আমার দেশের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে টাইটেল বাতিকতা আছে। আলহাজ্ব, এডভোকেট, ইঞ্জিনিয়ার ইত্যাদি আমরা নামের আগে ব্যবহার করি।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আইনজীবী হিসেবে ঔপনিবেশিক টাইটেল ধারণ করা, লালন করা এবং মক্কেলের কাছে উপস্থাপন করার সংস্কৃতি আমাদের ঝেড়ে ফেলতে হবে। বাংলাদেশের আইনজীবীরা বাংলাদেশের আইনের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করতে হবে এবং এই মানসিকতা ধারণ করে বৈপ্লবিক পরিবর্তন আইনাঙ্গনে আনতে হবে। ড্রেস কোডের মধ্যেও এখন ঔপনিবেশিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে সেটাও আমাদের পরিবর্তন করতে হবে। বাংলাদেশের পরিবেশ এবং আবহাওয়ায় তিন স্তরের কাপড় পরে আদালতে উপস্থাপনা করাটা অযৌক্তিক একটা বিষয়।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.